চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিবন্ধন ব্যয় বৃদ্ধিসহ নানাবিধ কর আরোপে সংকটের মুখে আবাসন শিল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০৫, জুন ২০২৩
অর্থনীতি
A A

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ বলেছেন, নীতি সহায়তার অভাবে দেশের আবাসন খাত মারাত্মক ঝুঁকির মুখে পতিত হয়েছে। অতিরিক্ত কর আরোপ এই আবাসন খাতকে ভয়ংকর সংকটের দিকে ঠেলে দিবে। 

এই অবস্থায় আশু পৃষ্ঠপোষকতা ছাড়া এই সংকট উত্তরণ অসম্ভব। এই মুহূর্তে নতুন করে নানা পণ্যের কর বৃদ্ধি দেশের অর্থনীতিতে এক বিরূপ প্রভাব ফেলবে বলে আমাদের শংকা। আবাসন খাত মানে শুধু আবাসন খাত নয়। এর সাথে ৪ শতাধিক লিংকেজ শিল্প জড়িত। আবাসন খাতে সংকট মানে এই সব উপখাতে সংকট। আবাসন খাতে ৪০ লক্ষ নাগরিকের কর্মস্থান। এই খাতের সংকট অর্থনীতিতে সংকট তৈরি করবে। কাজেই বাজেট পাশের আগে এই দিকে অবশ্যই সুনজর দেওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, সব মানুষের স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ি করার। সারা দিনের ক্লান্তি শেষে ঘরে ফিরে সবাই চায় একটু স্বস্তির নিঃশ্বাস। নিজের একটা বাসস্থান মানুষের স্থিতিশীলতা, আত্মমর্যাদা এবং ব্যক্তিত্বকে অনেকগুণ বাড়িয়ে দেয়। উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সবারই নূন্যতম চাওয়া একটা সুন্দর ফ্ল্যাট তথা নিজস্ব ঠিকানা। কিন্তু এবার বাজেট প্রস্তাব এর পর অসংখ্য নাগরিকের ফ্ল্যাট এর স্বপ্ন অধরাই থেকে যাবে। আমাদের বেসরকারি ডেভলপাদের একান্ত চেষ্টায় অনেক স্বল্পবিত্ত নাগরিক ফ্ল্যাটের মালিক হয়েছেন। আবাসন ব্যবসায়ীদের কাছে মনে হচ্ছে ফ্ল্যাট আবার উচ্চ বিত্তের পণ্য হয়ে যাবে। সবার জন্য যে আবাসন এই শ্লোগান এখন শ্লোগানই থেকে যাবে।

তিনি আরও বলেন, এবার বাজেটে অনেক এলাকায় প্রতি কাঠায় সরকারি ট্যাক্স ধরা হয়েছে ২০ লক্ষ টাকা। অথবা চুক্তি মূল্যের ৮ শতাংশ। এটা আগে ৪ শতাংশ ছিল। আবার শর্ত আছে যেটা বেশি হবে সেটা দিতে হবে। তার মানে কমপক্ষে কাঠা প্রতি ২০ লক্ষ টাকা ট্যাক্স। ক্ষেত্রে বিশেষ এটা আরও বেশি দিতে হবে। এটা গেলো জমির ক্ষেত্রে। ফ্ল্যাট এর ক্ষেত্রে আগে ১০-১২.৫ শতাংশ ট্যাক্স ছিল এটা এবার হবে ১৪-১৬.৫ শতাংশ। আবাসন খাতে কি অবস্থা দাঁড়াবে চিন্তা করা যায়?

কামাল মাহমুদ বলেন, আমরা আবাসন ব্যবসায়ীরা রিহ্যাব থেকে এই ট্যাক্স ৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছিলাম। দীর্ঘ দিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলাম। একটা সময় ১৫ শতাংশ ট্যাক্স ছিল তখন জমি–ফ্ল্যাট বিক্রি অনেক হ্রাস পেয়েছিল। চার বছর আগে কিছুটা হ্রাস করার পর এই ট্যাক্স ছিল ১০-১২.৫% পর্যন্ত। নতুন করে ৪ শতাংশ ট্যাক্স বৃদ্ধিতে এই খাতে স্থবিরতা নেমে আসবে। অধিক ট্যাক্স কালেকশন করতে গিয়ে উল্টো ট্যাক্স কমবে বলে আমাদের শংকা।

ড্যাপ এ ফার হ্রাস, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিসহ নানাবিধ কারণে ব্যবসা সংকটে রয়েছে, এ অবস্থায় স্বস্তির কোনো উদ্যোগ নেই বাজেটে। উল্টো জমি-ফ্ল্যাট নিবন্ধন ব্যয় বৃদ্ধি করা হয়েছে।

Reneta

প্রস্তাবিত বাজেটে রেজিস্ট্রেশন ব্যয় বাড়ানোর পাশাপাশি সিমেন্ট, পাথর, টাইলস, লিফট, সিরামিক, গ্লাস, সুইচ-সকেট, ক্যাবল, কিচেনওয়্যারসহ কম পক্ষে ১৩-১৪টি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। যে সকল পণ্যের দাম বাড়বে তার ক্রেতা হচ্ছি আমরা যারা ফ্ল্যাট তৈরি করি। আর সব শেষ এই পণ্যের দাম গিয়ে পড়বে ফ্ল্যাট ক্রেতার ওপর। ফ্ল্যাটের দাম আরেক দফা বাড়বে। সব মিলিয়ে সামনের দিনগুলোতে অনেকেই ফ্ল্যাট কেনার সক্ষমতা হারাবেন একং আবাসন ব্যবসায়ীরা ক্রেতা হারাবেন। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তের জন্য আবাসনের ব্যবস্থা আরও কঠিন হয়ে যাবে। মৌলিক চাহিদার অন্যতম আবাসন অনেকেই সঠিকভাবে পাবেন না। এমনিতেই ফ্ল্যাট তৈরি কমে গেছে ফলে আগামীতে ফ্ল্যাটের সংকট তৈরি হবে। যার প্রভাব পড়বে বাড়ি ভাড়ায়। বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। ফলে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে স্বল্প আয়ের কর্মজীবদের কষ্ট আরও বাড়বে।

রিহ্যাব জাতীয় বাজেট উপলক্ষে আবাসন সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন সংস্থায় যোগাযোগ করেছে কয়েক বছর ধরে। কিন্তু প্রস্তাবিত বাজেটে তার কোনটার প্রতিফলন হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাসন খাতকরবাজেটরিহ্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা-অনুদান বাড়াল সরকার

আগস্ট ১, ২০২৬

পাকিস্তানেও ‘ককরোচ’ আন্দোলনের আশঙ্কা, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

আগস্ট ১, ২০২৬

রাঙ্গামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ১, ২০২৬

আশুগঞ্জে ধান চালের বাজারে ধস

আগস্ট ১, ২০২৬
মোসাম্মৎ মেহেরুননেসা

চলচ্চিত্র প্রযোজক মুশফিকুর রহমান গুলজারের মায়ের মৃত্যু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT