কক্সবাজার

স্বামীর সঙ্গে অভিমান করে দুই শিশুকে নিয়ে পুকুরে লাফ দিল গৃহবধূ

নিহত ২

স্বামীর সঙ্গে অভিমান করে দুই শিশুকে নিয়ে পুকুরে লাফ দিল গৃহবধূ

কক্সবাজারের টেকনাফে স্বামীর সঙ্গে অভিমান করে দুই শিশুকে নিয়ে পুকুরে লাফ দিয়েছেন এক গৃহবধূ। এতে ওই নারী ও ৪০ দিনের কন্যা শিশু মারা গেলেও ৫ বছরের আরেক শিশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২ আগস্ট) সাড়ে ১০টায় সাবরাং ইউনিয়নের বেইংগাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রুমানা রুমি ওই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। ৪০ দিনের কন্যা শিশুর কোন নাম রাখেনি। মুর্মূর্ষ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো শিশুর নাম মোহাম্মদ ইয়াছিন (৫)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, স্বামী সংসারের খাওয়া এবং স্ত্রী-সন্তানদের ভরণপোষণ দিতে ব্যর্থ হওয়ার অভিমানে দুই শিশুসহ এ গৃহবধূ পুকুরে লাফ দেয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ৫ বছরের শিশু ইয়াছিনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুজনকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে রুমানা রুমির মরদেহ উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ৩টা) ৪০ দিনের কন্যা শিশুর হদিস পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:কক্সবাজারের টেকনাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…