চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোগীর বিল পরিশোধে ঋণ নিতে বাধ্য করল হাসপাতাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের কলকাতার আলিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে এক রোগীর চিকিৎসায় আট দিনে খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। কিন্তু এই পরিমাণ টাকা পরিশোধের ব্যবস্থা করতে পারেনি রোগীর পরিবার। তাই টাকা পরিশোধে রোগীকে ঋণ নিতে বাধ্য করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ফৈয়াজ হোসেন নামের ওই রোগী পেট ব্যাথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। আর এতেই আট দিনে বিল আসে প্রায় ৫ লাখ টাকা। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কমিশন।

জানা গেছে, হাসপাতালে ভর্তির পর রোগী ফৈয়াজ হোসেনের জন্য আলাদা করে কোন বোর্ড গঠন হয়নি। এছাড়াও তার চিকিৎসার জন্য কোনও অস্ত্রোপচারও হয়নি। ফলে এত টাকার বিল কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ঘটনার পর ফৈয়াজ হোসেনের পরিবার বিলের ৩ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেন। পরে হাসপাতালের চাপে পরিবারের সদস্যরা এক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে দেড় লাখ টাকা ঋণ নিতে বাধ্য হয়। সেই টাকায় ওই বেসরকারি হাসপাতালের খরচ মেটানো হয়েছে বলে দাবি করেছে ফৈয়াজ হোসেনের পরিবার।

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কমিশনে অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। কমিশনের চেয়ারপার্সন অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশকে ঘটনার তদন্তের জন্য বলা হয়েছে। এছাড়াও রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্মকর্তা সিদ্ধার্থ নিয়োগীকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋণরোগীরোগীর বিল মেটাতে ঋণহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT