চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হলেন যেসব হেভিওয়েট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করেছেন এমন একাধিক সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নবঞ্চিত হয়েছেন।

রোববার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাতে একাধিক আলোচিত ব্যক্তি মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

বাদ পড়াদের মধ্যে মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শেখর। তিনি ২০০৯ সালের প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই আসন থেকে এবার মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

খুলনা-০৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

ফরিদপুর-০৩ আসনে খন্দকার মোশাররফ হোসেনের জায়গায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

এছাড়াও সাবেক আইজিপি নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২ আসন থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন। ওই আসনে মনোনয়ন পেয়েছেন আরেক পুলিশ কর্মকমর্তা আব্দুল কাহার আকন্দ।

Reneta

ঢাকা-১৩ আসনের গতবারের এমপি সাদেক খান এবার মনোনয়ন পাননি। এই আসেন মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানক।

বরিশাল-৪ থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন পঙ্কজ দেবনাথ। এখানে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার।

ঢাকা-১০ থেকে বাদ পড়েছেন মহিউদ্দিন আহমেদ। সেখানে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

সিরাজগঞ্জ-২ আসনে মনোনয়ন পাননি হাবিবে মিল্লাত। সেখানে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জান্নাত আরা।

রংপুর- ৫ থেকে এবার মনোনয়ন পাননি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। তার আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার ছেলে রাশেক রহমান।

কুড়িগ্রাম-৩ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সৌমেন্দ্র প্রসাদ পান্ডে। গতবার এ আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন এম এ মতিন।

মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান এমপি নাইমুর রহমান দুর্জয়। তার পরিবর্তে এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আতাউর রহমান খান। তিনি এবার দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বর্তমান এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী। এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বর্তমান এমপি ছানোয়ার হোসেন। তিনি এবার দলীয় মনোনয়ন পাননি। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশিদ মামুন।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এ আসনের বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের। তিনি এবার দলীয় মনোনয়ন পাননি। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাজাহান জয়।

টাঙ্গাইলের আলোচিত সিদ্দিকী ও খান পরিবারের কেউ এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT