চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও’র দুই কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৩৫ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একই এনজিওতে কর্মরত তরুণীসহ দুই কর্মীর পৃথক স্থানে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, মঙ্গলবার ৮ অক্টোবর সকালে উখিয়া উপজেলা সদরের পৃথক স্থান থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলো—পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝপাড়ার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০) এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের মেয়ে পপি দেব (২৭)।

দুজনই আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, মঙ্গলবার সকাল ৯ টার দিকে উখিয়া সদরের রাজাপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন জনৈক রহমত উল্লাহ-এর মালিকানাধীন ভাড়া বাসায় এক যুবকের আত্মহত্যার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সিলিংয়ের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে পপি দেব নামের এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

আরিফ বলেন, স্থানীয়দের খবরে পুলিশের পৃথক একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সিলিংয়ের সাথে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত তরুণীর মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনা দুটি আত্মাহত্যা বলে ধারণা করা হলেও রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানান তিনি।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ: আরটিএম ইন্টারন্যাশনালউখিয়া রোহিঙ্গা ক্যাম্পঝুলন্ত মৃতদেহ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা

পরবর্তী

বিপিএলে চট্টগ্রামের প্রধান কোচ হয়ে ফিরছেন টেইট

পরবর্তী
টেইট চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে ফিরছেন, ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে চট্টগ্রামের প্রধান কোচ হয়ে ফিরছেন টেইট

শেখ হাসিনা গভীর চিন্তায়, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT