চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়লো বিজয়ের ‘দ্য গোট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

তামিল সুপারস্টার থালাপাতি বিজয় অভিনীত সিনেমা মানেই ভক্তদের জন্য নতুন চমক। যারই ধারাবাহিকতায় সদ্য মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’। আর মুক্তি পেয়েই বক্স অফিসে রীতিমত দাপট দেখালো এই সিনেমা।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী এই তামিল সিনেমার আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি রুপি। যার ভেতর শুধু পুরো ভারত জুড়ে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি রুপি। যেটি চলতি বছর মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা হিসেবে রের্কড গড়েছে। তবে গেল বছর মুক্তি প্রাপ্ত বিজয়ের ‘লিও’ সিনেমার রেকর্ড ভাঙতে পারেনি ‘দ্য গোট’।

এদিকে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই এই সিনেমা নিয়ে ইতিবাচক রিভিউয়ের বন্যা বইছে। এক ভক্ত ‘এক্স’-এ লিখেছেন, ‘ব্লকবাস্টার।’ আরেক ভক্ত লিখেছেন, ‘থালাপতি বিজয় দুর্দান্ত।’

‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার সিনেমা। এই ছবিতে বিজয়কে দেখা গেছে দ্বৈত চরিত্রে। একটি ইলায়াথালাপতি এবং আরেকটি থালাপতি। একজন ভালো মানুষ, আরেকজন খারাপ। একজনের বয়স কম, আরেকজনের বেশি। ডাবল থালাপতি মানে ডাবল অ্যাকশন। নির্মাতার অসাধারণ নির্মাণের কারণে সিনেমার পর্দা থেকে চোখ সরানোর উপায় ছিল না দর্শকদের। ছবিতে পারিবারিক আবেগ, অ্যাকশন, হিউমার, ড্রামা, টুইস্ট সবই আছে। আছে দেশ বিদেশ ঘুরে বেরানোর গল্প।

‘দ্য গোট’ সিনেমার জন্য ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয়। ভারতের চেন্নাই, হায়দরাবাদ, পদুচেরি, থিরুবানন্তপুরাম ছাড়াও ছবিটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ।- বলিউড মুভি রিভিউজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’‘দ্য গোট'তামিল সিনেমাথালাপতি বিজয়বক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT