ওসমান হাদির হত্যাকারীদের হাতে সতেরোটি সচল সিম কার্ড ছিলো বলেই সনাক্ত করতে সময় বেশি লেগেছে; এমন ধারণা করে প্রধান উপদেষ্টার তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, তাদের লক্ষ্য সবারই জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিত করা। ব্যাংকিংসহ নিরাপদ আর্থিক লেনদেনের বাইরে জুয়া বা জুয়াড়ি চক্রের হাত থেকে সাধারণ ব্যবহারকারিদের নিরাপদ রাখতে চেষ্টার কথাও জানান তৈয়্যব।






