চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ১৮, মে ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষরযুক্ত ১০০০, ৫০০ ও ১০ টাকার নতুন নোট বাজারে ইস্যু করা হয়েছে।

সোমবার ১৮ মে প্রাথমিকভাবে এসব মূল্যমানের নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোটও ইস্যু করা হবে।

জুলাই আন্দোলন-পরবর্তী প্রণীত ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নকশার ভিত্তিতে এসব নতুন নোট বাজারে আনা হয়েছে।

একই সঙ্গে বাজারে নগদ টাকার চাহিদা মেটাতে আগে ছাপানো নোটও সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, বাজারে ফ্রেশ নোটের ঘাটতির কারণে সাম্প্রতিক সময়ে ছেড়া-ফাটা নোটের ব্যবহার বেড়েছে, যা গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

এই পরিস্থিতি মূলত ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন নকশার নোট চালুর প্রক্রিয়া শুরু হওয়ায় তৈরি হয়।

Reneta

সাধারণত নতুন নকশার নোট বাজারে আনতে ১২ থেকে ১৮ মাস সময় লাগে। ফলে সরবরাহে ঘাটতি দেখা দেয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংকগুলো প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা ও উত্তোলন করে। তবে ঈদের আগে উত্তোলনের পরিমাণ বেশি থাকে। চলতি সপ্তাহে রোববার ও সোমবার ব্যাংকগুলোর নেওয়া অর্থের বড় অংশই ছিল ফ্রেশ নোট।

বাজারে ছেঁড়া-ফাটা নোট কমানো এবং গ্রাহকদের নতুন নোট সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত ২০, ৫০ ও ১০০ টাকার নোটও পর্যায়ক্রমে ইস্যু করা হবে।

নতুন নোটগুলোর রং, আকৃতি, নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনীতিগভর্নরটাকানতুন নোটফ্রেশ নোটবাংলাদেশবাংলাদেশ ব্যাংকব্যাংকিংমতিঝিলমুদ্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেঁচে থাকার জন্য বিক্রি হচ্ছে সন্তান!

মে ১৯, ২০২৬

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

মে ১৯, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT