নানাভাবে বাধা দিয়ে সরকার বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ায় কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে সরকারকেই দায় নিতে হবে। সে সময় বিদ্যুৎখাতের বিপর্যয়ের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা।







