অর্থনীতি

পেঁয়াজ আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত নিচ্ছে সরকার

বেশি পরিমাণ পিঁয়াজের ঝুড়ি, বাংলাদেশি বাজারে পিঁয়াজের চাহিদা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিঁয়াজের ঝুড়ি, যা বাংলাদেশে বাজারে বিক্রি হচ্ছে, দেশের অর্থনীতি ও কৃষি খাতে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আমদানি বাড়ার পরও বেড়ে চলেছে পেঁয়াজের দাম। এমন পরিস্থিতিতে আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। 

এরই মধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আমদানিতে থাকা বিদ্যমান ৫ শতাংশ শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের সুপারিশ করেছে। রাজস্ব বোর্ডে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন: দেশি পেঁয়াজের মজুদ কমে আসছে। বন্যার কারণে আগাম জাতের মুড়িকাটা জাত আসতে সময় লাগবে। সে জন্য বাজার অনেকটা আমদানিনির্ভর।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানিতে থাকা ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে এনবিআর, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

দেশে প্রতিদিনই বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আসছে। এরপরও দাম কমেনি। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, বছরের এই সময়ে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিকের চেয়ে কম থাকে, ফলে দাম বেড়ে যায়। সেজন্য আমদানি বাড়াতে হয়।

বর্তমানে প্রতি কেজি ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে। ভারতীয় জাত বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকায়।

বিষয়:পেঁয়াজ পেঁয়াজ আমদানি পেঁয়াজের দাম বৃদ্ধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…