তালিকা করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যেখানে তিনি দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘এই সরকার আগামী নির্বাচন নিয়ে আগের খেলায় মেতে উঠেছে। এখন থেকেই বিরোধী দলকে মাঠ থাকে সরিয়ে দিতে মিথ্যা মামলা, গ্রেপ্তার শুরু করে দিয়েছে।’ গুলশানের বিএনপি কার্যালয়ে আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে তালিকা করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার।
মির্জা ফখরুল আরও বলেন, স্থানীয় নির্বাচনে আমরা অংশ না নিলেও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করছে সরকার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






