চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুরগি ও ডিমের দাম বেঁধে দিল সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
মুরগি ও ডিমের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাইকারি, খুচরা ও উৎপাদক পর্যায়ে মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সই করা এ সংক্রান্ত একটি চিঠি রোববার ১৫ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

প্রতি পিস ডিম খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ১ পয়সা এবং উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সোনালি মুরগি প্রতি কেজি খুচরা পর্যায়ে ২৬৯ টাকা ৬৪ পয়সা, পাইকারি পর্যায়ে ২৬৪ টাকা ৫৭ পয়সা এবং উৎপাদক পর্যায়ে ২৬০ টাকা ৭৮ পয়টা নির্ধারণ করা হয়েছে।

Banglabid

এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি খুচরা পর্যায়ে ১৭৯ টাকা ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে পাইকারি পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি ১৭২ টাকা ৬১ পয়সা এবং উৎপাদক পর্যায়ে ১৬৮ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর ২০২৪ সালের মুরগি (সোনালি ও ব্রয়লার) ও ডিমের নির্ধারণকৃত যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। কৃষি মন্ত্রণালয় প্রতিবেদন পর্যালোচনা করে মুরগি (সোনালি ও ব্রয়লার) ও ডিমের মূল্য নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারণকৃত যৌক্তিক মূল্য সঠিকভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে। এই অবস্থায় ২০২৪ সালের মুরগি (সোনালি ও ব্রয়লার) ও ডিমের নির্ধারিত যৌক্তিক মূল্য (উৎপাদন, পাইকারি ও খুচরা পর্যায়ে) সঠিকভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটি সব বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ছাড়াও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশসন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েটস ইমপোর্টার্স অ্যান্ড টেডিং অ্যাসোসিয়েশনের সভাপতিকে পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিমমুরগি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মতপ্রকাশের অন্তরায়: এলআরএফ

পরবর্তী

প্রচলিত কূটনৈতিক উপায়েই ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচলিত কূটনৈতিক উপায়েই ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে বাংলাদেশ

নতুন রাজনৈতিক দলের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানের ধারক হিসেবে নতুন রাজনৈতিক দল অপরিহার্য বলছে টিআইবি || Channel i News

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT