প্রথম কার্যদিবসেই, দুই মন্ত্রণালয়ের সচিবসহ উর্দ্ধতনদের সাথে বৈঠকে বিধি মেনে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বেচ্ছায় পদত্যাগ এবং আরো এক ডেপুটি গভর্নরকে জোর করে পদত্যাগের বিষয়ে তিনি বলেন, তাদের পদত্যাগ এখনো গৃহীত হয়নি। এনবিআর চেয়ারম্যানকে সরে না গিয়ে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা।






