প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাজধানীতে রাজস্ব সম্মেলনে দুর্নীতিমুক্ত কর ব্যবস্থাপনা তৈরি করার তাগিদ দিয়ে করদাতাদের উৎসাহী হতে বলেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার রাজস্বকাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার কথা বলেছেন।








