চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:২০ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বিভিন্ন রঙের ডিমের ট্রে ও প্যাকেটের মধ্যে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঊর্ধ্বমুখী ডিমের বাজার স্থিতিশীলতা ফেরাতে ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। খুচরা পর্যায়ে প্রতিটি ডিম ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) থেকে নতুন এ  দাম কার্যকর হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে ভোক্তা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ডিমের নতুন দাম নির্ধারণের কথা জানান।

তিনি জানান: বুধবার থেকে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা, খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

Banglabid

এতে করে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন ডিম সর্বোচ্চ বিক্রি করা যাবে ১৪২ টাকা ৪৪ পয়সা দরে।

এদিকে, সরকারি দামে ডিম কিনতে না পারা, রশিদ না দেওয়া ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার কারণে ডিম বিক্রি বন্ধ রেখেছেন রাজধানী ঢাকা ও চট্টগ্রামের কিছু আড়তদার। এতে সরবরাহ ব্যবস্থায় ঘাটতির আশঙ্কা করা হচ্ছে।

রাজধানীর তেঁজগাও ডিমের আড়তে গিয়ে জানা যায়: সোমবার রাতে ডিমের আড়তে কাঙ্খিত বেচা-কেনা হয়নি। অনেক আড়তই বন্ধ ছিলো। এই সুযোগে ডিমের দাম বাড়িয়ে বিক্রি করছেন মহল্লার খুচরা ব্যবসায়ীরা। তারা ক্রেতাদের কাছে এক হালি ডিম ৬৫ টাকা পর্যন্ত বিক্রি করছেন। ডজন বিক্রি করছেন ১৯০ টাকা পর্যন্ত।

Reneta

ডিমের মূল্যবৃদ্ধির জন্য খামারিরা উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং সরবরাহ–সংকটকে দায়ী করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে এই দুটি সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। নতুন অন্তর্বর্তী সরকার ৮ অক্টোবর সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে।

আমদানির কিছু ডিম ইতোমধ্যে ভারত থেকে দেশের বাজারে এসেছেও। এরপরও ডিমের বাজার কোনো মতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার। এমন পরিস্থিতিতে ডিমের নতুন এ দাম বেধে দেওয়া হলো।

গত সেপ্টেম্বরে ডিমের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানির অনুমতি দেয় তৎকালীন সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরডিমডিমের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT