চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘র‍্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক’ পরিচয়ে প্রতারণা করত চক্রটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৩, জুন ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

গাজীপুরের শ্রীপুরে র‍্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন-বোনাসের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের সদস্যরা ডাকাতির কৌশল হিসেব বিভিন্ন সময় নিজেদেরকে র‍্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় দিতো এবং ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িতে লোগো সম্বলিত স্টিকার ব্যবহার করতো।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

গাজীপুরের শ্রীপুরে র‍্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন-বোনাসের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের মূলহোতা হামিম ইসলামসহ (৪৫) পাঁচ জনকে গ্রেপ্তার করেছে  র‍্যাব।গ্রেপ্তার বাকিরা হলেন- জিন্নাহ মিয়া (২৭), আমিন হোসেন (৩০), রুবেল ইসলাম (৩৩) ও আশিকুর রহমান (৪২)। বুধবার (১৩ জুন) রাতে  র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও  র‍্যাব-১ এর অভিযানে রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র‍্যাব জ্যাকেট, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত ১ লাখ ৬১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

কমান্ডার আরাফাত বলেন, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলে হামিম প্রধান। এই চক্রে ১০/১২ জন সদস্য রয়েছে। তারা ডাকাতির কাজে মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করতো। প্রায় ৩-৪ বছর ধরে আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় দিয়ে গাজীপুর, টঙ্গী, উত্তরাসহ রাজধানীর নিকটবর্তী বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের কিছু সদস্য বিভিন্ন বাহিনী ও সংস্থার ভুয়া পরিচয়ে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অবস্থান করে আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করতো। পরে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করে বাইরে থাকা চক্রের অন্য সদস্যদের অবগত করতো।

তিনি বলেন, এসময় বাইরে থাকা চক্রের সদস্যরা তাদের ব্যবহৃত গাড়ি দিয়ে টার্গেট ব্যক্তির গতিবিধি লক্ষ্য করতে থাকে। পরবর্তীতে সুবিধাজনক স্থানে টার্গেটকৃত ব্যক্তির গাড়ির গতিরোধ করে আইন-শৃঙ্খলা বাহিনীর জ্যাকেট পরে ভুয়া সদস্য পরিচয় দিয়ে ভিকটিমকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়। একপর্যায়ে ভিকটিমকে মারধর করে তার কাছে থাকা টাকার ব্যাগ রেখে তাকে নির্জন স্থানে তাকে ফেলে চলে যেতো। চক্রটি প্রতি মাসে ২-৩টি ডাকাতি করতো এবং ডাকাতির টাকা নিজেরা ভাগাভাগি করে নিত।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, হামিম ৩-৪ বছর আগে ডাকাতি পেশায় জড়িয়ে পরে। সে ডাকাতির জন্য ১০/১২ জনের একটি চক্র গড়ে তোলে। সে ঈদ-উল-আজহাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে কয়েকটি সম্ভাব্য স্থানে ডাকাতির পরিকল্পনা করছিল। রুবেল এই চক্রের মূলহোতা হামিমের প্রধান সহযোগী। সে ডাকাতির কৌশল হিসেবে বিভিন্ন সময় নিজেকে সাংবাদিক ও মাঝে মাঝে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতো। জিন্নাহ এবং আমিন এই ডাকাত চক্রের অন্যতম সদস্য। তারা ডাকতির সময় টার্গেটকৃত ব্যক্তিদের অস্ত্রের মুখে অপহরণ করে গাড়িতে উঠাতো।গ্রেপ্তার আশিক এই চক্রের নবীন সদস্য। সে ডাকাতির আগে টার্গেটকৃত স্থানে গাড়ি চালিয়ে রেকি করতো এবং ডাকাতি পর সম্ভাব্য কোন কোন রাস্তা দিয়ে পালানো সুবিধাজনক হবে তা নির্ধারণ করে হামিমকে জানাতো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতারক চক্রর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে ডেম্বেলে

জুন ২৭, ২০২৬

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT