প্রবাস সংবাদ

কানাডায় নিহত বাংলাদেশি ছাত্রী মুনমুনের জানাযা শনিবার

নিহত বাংলাদেশি ছাত্রী মুনমুনের জানাযার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় নিহত বাংলাদেশি ছাত্রী মুনমুনের জানাযার জন্য প্রস্তুতি চলছে, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের জানাযার নামাজ আগামী শনিবার বাদ জোহর আকরাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হবে।

মুনমুন গত বৃহস্পতিবার সকালে ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ির চাপায় নিহত হন।

তার মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা হয়েছে। জানাযার নামাজের পর আগামী সপ্তাহের শুরুর দিকে তার মরদেহ ঢাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২১ বছর বয়সী ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের বাবা- মা দু’জনেই ডাক্তার এবং ঢাকায় থাকেন। মুনমুন এ বছর ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এর তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন।

মুনমুনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক বিরাজ করছে।

বিষয়:কানাডা ক্যালগেরি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…