জনপদ

প্রতিপক্ষের আঘাতে মুক্তিযোদ্ধা নিহত

ইসলামপুর থানার প্রধান প্রবেশদ্বার, পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামপুর থানার প্রধান প্রবেশদ্বার, যেখানে পুলিশ ও সাধারণ মানুষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাফিজ রায়হান, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে উঠানে বৃষ্টি পানি নিস্কাশনকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মুক্তিযোদ্ধা ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক সাদেক আলী (৭০) হুজুর নিহত হয়েছেন।

আজ শনিবার (১ জুলাই) বিকালে উপজেলার রৌহারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, সাদেক আলী হুজুর বিকেলে নিজ উঠানের পানি নিষ্কাশন করতে গেলে প্রতিবেশী মৃত: ফুলু মিয়ার ছেলে দুখু (৪২), আরিফ (২৫) ও রুবেল(৩০) এবং হারুনের ছেলে ছোটনসহ(৩০) কয়েকজন সাদেক আলীর ওপর চড়াও হয়। এসময় এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরে সাদেক আলীকে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মুক্তিযোদ্ধা সাদেক আলী হত্যার ন্যায় বিচার দাবি করেছেন।

ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

 

বিষয়:জামালপুর মুক্তিযোদ্ধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…