জনপদ

নোয়াখালীতে নামতে শুরু করেছে বন্যার পানি

নোয়াখালীতে বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, মানুষ চলাচল করছে, বিভিন্ন দোকান ও যানবাহন পানিতে ডুবে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোয়াখালীর ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিভিন্ন উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও নিচু এলাকার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন।

শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে কিছু মানুষজন নিজ নিজ বাড়ি ফিরতে শুরু করেছেন। জেলাজুড়ে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার। ত্রাণবাহী গাড়ি দেখলে দৌড়ে যাচ্ছে মানুষজন।

অন্যদিকে জেলার ১ হাজার ২৬৯ আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৩১ হাজার ২৬৩ জান মানুষ আশ্রয় নিয়েছেন। বেড়েছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বন্যা কবলিত ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪০১ জন।

 

বিষয়:উন্নতি নোয়াখালী বন্যা পরিস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…