চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু আজ বিকেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

একাদশ জাতীয় সংসদের ২১তম এবং চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার ৫ জানুয়ারি। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেন । ওই দিন সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রেওয়াজ অনুযায়ী শুরুর দিন অধিবেশনের শুরুতে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একাদশ জাতীয় সংসদে এটিই হতে পারে রাষ্ট্রপতির শেষ ভাষণ।

সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী চলতি বছরই নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে।

এ বছর ডিসেম্বরের শেষে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস রয়েছে।

প্রতি বছরই বছরের সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেন। এরপর রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে আলোচনা অনুষ্ঠিত হয়।

Reneta

জাতীয় সংসদের এই অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত তিন বছর অধিবেশনের মেয়াদ স্বল্প দিন হলেও এ অধিবেশন তুলনামূলক দীর্ঘ হতে পারে।

এই অধিবেশনে কয়েকটি নতুন বিল উপস্থাপন এবং আগে উপস্থাপিত বিলের মধ্যে কয়েকটি পাসের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এবারের অধিবেশনেও সংসদ সদস্য এবং সংসদের অধিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট সবার কোভিড পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলে সংসদ ভবনে প্রবেশাধিকার থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংসদ অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

জুন ২৫, ২০২৬

ফেনীর সোনাগাজীতে এক বাগানে চাষ হচ্ছে ১০২ জাতের আম

জুন ২৫, ২০২৬
ছবি; প্রতিনিধি

হজ ২০২৬: এক অনন্য হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

জানা গেল নকআউটের প্রথম প্রতিপক্ষ কারা

জুন ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কেন সুইডেনে ২৫ ডিগ্রি সেলসিয়াসই ‘হিটওয়েভ’ হিসেবে ধরা হয়?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT