বাংলাদেশ

৪১৩ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট বাংলাদেশ ছেড়েছে

হজযাত্রীরা বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীরা বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, যাত্রা শুরু।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরবের শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালনের উদ্দেশ্যে প্রথম ফ্লাইটে ‌বাংলাদেশ থেকে সৌদি আরবে রওনা হয়েছেন ৪১৩ জন হজযাত্রী।

বৃহস্পতিবার ৯ মে ভোর ৪টা ৫ মিনিটে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

এরপর সকাল ৭টা ২০ মিনিটে দ্বিতীয় ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন ৪১৭ জন। হজ যাত্রায় প্রথম ফ্লাইটটি উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার হজ যাত্রার প্রথম দিনে মোট ৭টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। প্রথম দফায় ৭৮৫ জন যাত্রী সৌদি আরব যাবেন।

চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন বুধবার ৮ মে পর্যন্ত ভিসা পেয়েছেন ৪২ হাজার ৮৪৬ হজযাত্রী। সেই তালিকায় ৪০ হাজার ৪৬৫ জনের এখনও ভিসা হয়নি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে। আগামী ১০ জুন পর্যন্ত চলবে হজ ফ্লাইট এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন।

বিষয়:প্রথম ফ্লাইট সৌদি আরব হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…