জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে পতিত সরকার: খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ ও অন্য একজন নেতা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোসররা। এসব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত বর্তমান সরকারের।
শনিবার ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব বলেন তিনি।
তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার কিন্তু, তাদের মেয়াদ কখনও অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। বর্তমান সরকারকে যদি ভালোভাবে বিদায় নিতে হয় তাহলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। মূল সংস্কারগুলো একটি নির্বাচিত সরকার করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






