অনশনের সিদ্ধান্ত থেকে সরে এলেন ইডেনের বহিষ্কৃত নেতা-কর্মীরা
ইডেনের বহিষ্কৃত নেতা-কর্মীরা অনশনের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিলেও আওয়ামী লীগ সভাপতির ধানম-ির কার্যালয়ে দু’ঘণ্টার মতো অবস্থান করে ক্যাম্পাসে ফিরে গেছেন ইডেন কলেজের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা। এর আগে, সোমবার দুপুর থেকে ক্যাম্পাসে অবস্থান নেন নারী পুলিশ সদস্যরা। পরে ছাত্রী হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালায় পুলিশ। রোববার দুই গ্রুপের সংঘর্ষের পর ইডেন কলেজ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। সংবাদ সম্মেলনে, ওই বহিষ্কারাদেশ বাতিলের দাবি জানান তারা। বাতিল না হলে অনশনের ঘোষণা দেন পদ হারানো ছাত্রলীগ নেত্রীরা। অভিযোগ করেন, আহত অবস্থায় দু’ দফা থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি।






