নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু জাতীয় নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় ইইউভুক্ত দেশগুলোর কুটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চাইলেও, পরাজয় জেনেই, নির্বাচনে আসতে চায় না বিএনপি। উল্টো দলটি আবারও সহিংসতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি।






