দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পাওয়া পুনর্জন্ম এক, দুই, তিন ও অন্তিম পর্ব ব্যাপক সাড়া ফেলেছে। এর ফ্র্যাঞ্চাইজ চরিত্র ‘রাফসান হক’ স্পিন অব সিরিজ নিয়ে আসবে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন-এ। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে রাফসান হকের ভূমিকায় আবারো পর্দা কাঁপাবেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।







