সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র শ্রীপুর। এখানে এক সময় অসংখ্য জনপ্রিয় ঢাকাই সিনেমার চিত্রধারণ হতো। সেই পর্যটনকেন্দ্রটির সোনালী দিনগুলো এখন কেবলই স্মৃতি। পাথরখেকোদের দৌরাত্ম, স্থানীয় প্রশাসনের চরম অবহেলা ও উদাসীনতায় শ্রীপুরের ‘শ্রী’ একেবারে বিলীন। কোন পর্যটক এখন আর শ্রীপুরে যান না, হয়না ছবির শ্যুটিং।






