বর্ষার আগেই বর্ষার আবহে সারাদেশে বেশি বৃষ্টিপাত
বর্ষার মৌসুমে সারাদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বর্ষার আগেই বর্ষার আবহে গত মধ্য মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত সারা দেশে প্রায় ৭৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে চৈত্র মাসের স্বাভাবিক তাপমাত্রা কম থাকায় তাপ প্রবাহ দেখা যায়নি। তবে আগামী ৭ থেকে ১০ দিন তাপমাত্রা বেড়ে চৈত্রের স্বাভাবিক তাপপ্রবাহ শুরু হবে। কালবৈশাখি ঝড়ো হাওয়া বইলেও জোরালো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। ফলে আগামী ১০ দিনে সিলেট অংশে আকস্মিক বন্যার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



