চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানী ঈদের প্রভাবে বেড়েছে আদা-মসলার দাম

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:২১ পূর্বাহ্ণ ০৩, মে ২০২৪
অর্থনীতি
A A

আসন্ন কোরবানী ঈদের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বাজারে এলাচ, জিরা, দারুচিনি, রসুন, ময়দা, সয়াবিন তেল, পেঁয়াজ, হলুদ ও আদার দাম বেড়েছে। কমেছে পাম অয়েল, ছোলা, লবঙ্গ, ব্রয়লার মুরগির দাম। তবে বেড়েছে সোনালী মুরগির দাম।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউনহল, কাটাসুর, হাতিরপুল, রামপুরা, সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে, সেখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এ চিত্র পাওয়া গেছে।

কে‌জিপ্রতি এলাচ বি‌ক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩৮০০ টাকা। গতসপ্তাহে যেটা ছিলো ২৫০০ থেকে ৩০০০ টাকা কেজি। দারু‌চিনি বি‌ক্রি হ‌চ্ছে কে‌জি প্রতি ৬০০ টাকা, এর আগে বি‌ক্রি হয়েছে ৫৬০ টাকা পর্যন্ত। জিরা বি‌ক্রি হচ্ছে ৬৮০ থেকে ৮৫০ টাকা কেজি।

কাঁচাবাজারের অবস্থা কী? জানতে চাইলে হাতিরপুলের সবজি বিক্রেতা মনির হোসেন বলেন: সবজীর বাজার মোটামোটি কয়েক সপ্তাহ ধরেই স্থিতিশীল রয়েছে। ঢেঁড়স, টমেটো ও পটল ৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। চিচিঙ্গা, করলা ও সাদা বেগুন ৫০ টাকা, কালো বেগুন ও বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। নতুন সবজি হিসেবে সজনে চলছে ১০০-১১০ টাকা কেজি দরে।

তবে গত সপ্তাহের তুলনায় বেড়ে গেছে আলুর দাম। ৪৬ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।

মাছ-মাংসের বাজার:
মাছের বাজারে ঘুরে দেখা গেছে, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখা পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায়, তেলাপিয়া ২৯০ থেকে ৩২০ টাকা, চাষের কই ২৮০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।

Reneta

এছাড়া, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং ৪২০ থেকে ৪৫০ টাকা, কাচকি ৪০০ থেকে ৪২০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, ট্যাংরা ৫৫০ থেকে ৮০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫০০ টাকা, সিলভার কার্প ২৮০ থেকে ৩২০ টাকা, কাতল ৩৮০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৬৮০ থেকে ১০০০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা। খাসির মাংস প্রতি কেজি ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি প্রতি কেজি ৩৭০ থেকে ৩৮০ এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে।

মসলার বাজারে মাস ব্যবধানে মূল্যবৃদ্ধির চিত্র:
ঢাকার বাজারে আমদানি (ভারত-ইন্দোনেশিয়া) করা আদা বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা। মসলার আরেক গুরুত্বপূর্ণ অনুসঙ্গ জিরা বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৮৫০ টাকা প্রতিকেজি।

দাম বাড়ার দৌড়ে রয়েছে লবঙ্গ-এলাচ-দারুচিনিও। প্রতিকেজি লবঙ্গ ১৬৮০ থেকে ১৯০০ টাকা, এলাচ ৩০০০ থেকে ৩৮০০ টাকা, দারুচিনি ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

খোলা বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকা কেজি দরে আর মিনিকেট জাতের চাল ৬৪ থেকে ৭৬ টাকায়। পাশাপাশি খোলা বাজারে খোলা আটা কেজি ৫৫ থেকে ৬০ টাকা আর খোলা ময়দা ৬০ টাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদাকোরবানী ঈদবাজারদরমসলা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT