চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে সম্পাদকের কক্ষ ভাংচুর

এস আই সুমন এস আই সুমন
২:১১ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৩
জনপদ, রাজশাহী, শিক্ষা
A A

বিবাহিত, ড্রপ আউট, অছাত্র ও টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দের একাংশ। এছাড়া সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের কক্ষ ভাংচুর করেছে একাংশের নেতাকর্মীরা।

শনিবার (২১ অক্টোবর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি এবং আসাদুল্লাহ হিল গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

হল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মাদার বখশ হলে ঢুকে সদ্য সাবেক কমিটির সহসভাপতি আমিনুল ইসলাম লিংকন, সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি তাওহীদুল ইসলাম দূর্জয়, শাহিনুল ইসলাম সরকার ডন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকিসহ তাদের অনুসারীরা। পরে তারা ওই হলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের ২১৫ নম্বর কক্ষসহ দু’পাশের দুটো কক্ষ ভাঙচুর চালায়। এসময় তারা কক্ষের দরজা, জানালা ও গাছের টপ ভেঙে হল ত্যাগ করে।

অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়ে জানতে চাইলে বর্তমান কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন বলেন, ইন্টার পাশ ছেলেকে রাবির নেতৃত্ব দিবে, আমরা তা মানি না। যে ছেলেটা সম্মেলনের তারিখ ঘোষণার পর ক্যাম্পাসে রাজনীতি শুরু করেছে, তাকে আমরা রাবির ছাত্রলীগের নেতৃত্বে মেনে নিতে পারি না। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোন বিবাহিত ছেলে ছাত্রলীগের নেতা হতে পারে না, অথচ তার সকল তথ্য প্রমাণ থাকা সত্বেও তাকে কেমনে রাবি শাখার ছাত্রলীগের দায়িত্ব দেওয়া হয়। সনদ জালিয়াতির মাধ্যমে গালিব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছে, আমরা গণমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি।

আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠানো এই নেতৃত্ব মানব না। বিতর্কমুক্ত কমিটি ঘোষণা করতে হবে, অন্যথায় তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে দিব না।

Reneta

বর্তমান কমিটি গঠিত হওয়ার আগে পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও পদ পাননি কাজি আমিনুল হক লিংকন। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বিবাহিত। সে কেমন করে ছাত্রলীগের নেতৃত্বে আসে? ক্যাম্পাসের রাজনীতিতে সে নিস্ক্রিয় অথচ সে রাবি ছাত্রলীগের দায়িত্ব পেয়ে গেছে। টাকার বিনিময়ে বর্তমান কমিটি প্রদান করা হয়েছে। ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আমরা যোগ্য সম্মান পেলাম না। আমরা এই কমিটি মানি না।

অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন, তাওহিদুল ইসলাম দুর্জয়, যুগ্নসাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাবেক সহসভাপতি কাজি আমিনুল হক লিংকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্ষ ভাংচুররাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT