শিক্ষা

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

ছাত্রদলের প্যানেল ঘোষণা অনুষ্ঠানে ছাত্রনেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ রোববার ৭ সেপ্টেম্বর বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

তিনি বলেন, ভিপি পদে রাবি ছাত্রদলের সহ-সভাপতি নুর উদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন এষাকে মনোনয়ন দিয়ে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।

এছাড়া রাকসুর বাকি ২০টি পদে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। তবে সিনেট এবং হল সংসদের প্রার্থিতার তালিকা পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, দলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে প্রার্থীরা মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছেন।

ভিপি প্রার্থী নুরউদ্দিন আবির বলেন, বিগত সময়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছি। ছাত্রদলের পূর্ণ প্যানেল বিজয়ী হবে।

 

বিষয়:রাকসু রাকসু নির্বাচন-২০২৫ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…