কিশোরগঞ্জ থেকে আন্ত:নগর এগারসিন্দুর প্রভাতী ট্রেন ৪৫ মিনিট দেরিতে ঢাকার উদেশে যাত্রা করেছে। রোববার (১৫ অক্টোবর) সকালে সাড়ে ৬টার ট্রেনটি সোয়া ৭টায় ছেড়েছে। চালকের ঘুম দেরিতে ভাঙায় ৪৫ মিনিট দেরি হয় বলে জানা যায়।
কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ট্রেনটি রাত পৌনে ১১টায় কিশোরগঞ্জে পৌঁছার কথা থাকলেও পৌঁছেছে রাত ১টায়। ফলে চালক দেরিতে ঘুমাতে যাওয়ায় দেরিতে ঘুমও ভাঙে তার। ফলে রোববার সকালে ট্রেনটি ছাড়তে ৪৫ মিনিট দেরি হয়।
অনেকেই ঢাকায় গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন। ৪৫ মিনিট বিলম্বের কারণে বিলম্ব পৌঁছাতে হবে এতে অনেকেরই সমস্যা হবে বলে জানান ট্রেনের যাত্রীরা।







