জনপদ

রাঙ্গামাটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণা

রাঙ্গামাটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণা সংক্রান্ত আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙ্গামাটির পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটকদের আগমনের ওপর সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বার্গী লেক ভ্যালীর স্বত্তাধিকারী বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ জেলার পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ দিকে রাঙ্গামাটিতে পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পর্যটকদের বরণে প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারী পর্যটন কেন্দ্র গুলো রাঙ্গামাটি ভ্রমণ করতে আসা পর্যটকদের আথিতেয়তা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিযেছেন উদ্যোক্তারা।

রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটসহ তিন জেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।

বিষয়:প্রত্যাহার ভ্রমণে নিষেধাজ্ঞা রাঙ্গামাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…