জামায়াত নেতার বাড়িতে ডেপুটি স্পিকারের মধ্যাহ্নভোজের কথা নাকচ
ডেপুটি স্পিকার মহোদয়, ভবন পেছনে, সংবাদ প্রচার, বাংলাদেশ, সংসদ, রাজনীতি, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত একটি সংবাদের বিষয়ে বক্তব্য তুলে ধরেছে সংসদ সচিবালয়। ‘প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আমাদের বক্তব্য’ শিরোনামে ব্যাখ্যায় বলা হয়েছে: ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রিন্ট গণমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম, অনলাইন গণমাধ্যম, আঞ্চলিক ও স্থানীয় সংবাদ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “জামায়াত নেতার বাড়িতে ডেপুটি স্পিকার ও ১৩ সংসদ সদস্য” শিরোনামে প্রকাশিত সংবাদ এবং একই বিষয়ে বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদটির কয়েকটি লাইন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। প্রকাশিত সংবাদটি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকুসহ ১৩ জন জাতীয় সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুন্ন করার জন্য কুচক্রী মহলের ইন্ধনে এহেন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা মোটেও কাম্য নয়।






