কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি বাস উল্টে গেছে, আহত ও নিহতের খবর জানাতে মানুষজন ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে ডাম্প ট্রাকের চাপায় দাদা-নাতিসহ অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়ে এবং আহত হয়েছিল আরও দুই জন। আহতদের হাসপাতালে নেয়া হলে তাদেরও মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, জেলার পাকুন্দিয়ার জাঙ্গালিয়া এলাকার আব্দুল মোতালেব (৭০), তার নাতি মাদ্রাসাছাত্র তানিম (১৩), জেলার হোসেনপুরের হাজীপুর গ্রামের মিজান মিয়া (২৬) ও সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের অটোচালক আলম মিয়া (৫০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা ছয়জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক চারজন‌কে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপা‌তা‌লে পাঠা‌নো হ‌লে চিকিৎসক আরও দুজন‌কে মৃত ঘোষণা ক‌রেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। ডাম্প ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:কিশোরগঞ্জ নিহত ৪ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…