চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসিতে নতুন নিবন্ধন আবেদনের সময় শেষ হচ্ছে আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার (২২ জুন)। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখা জানিয়েছে, আজ বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী দলগুলো আবেদন জমা দিতে পারবে।

ইসি সূত্র জানায়, এখন পর্যন্ত প্রায় ১০০টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি দলের আবেদনের ভিত্তিতে ইসি প্রায় দেড় মাস সময় বাড়িয়েছিল। আজও এনসিপিসহ কয়েকটি দল তাদের আবেদন জমা দেবে বলে জানা গেছে।

দল নিবন্ধন আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য দলকে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি অন্তত এক-তৃতীয়াংশ জেলা কমিটি ও ১০০টি উপজেলা কমিটি গঠন করতে হয়। এছাড়া, দলের পূর্বে নির্বাচিত সংসদ সদস্য থাকলে বা সর্বশেষ জাতীয় নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলে তা নিবন্ধনের জন্য যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর নতুন করে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন পেয়েছে। এসব দল আবেদন করার পাঁচ থেকে ছয় বছর পর আদালতের নির্দেশে নিবন্ধন পায়।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দল নিবন্ধন প্রথা চালু হয়। শুরু থেকে এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা, শর্ত ভঙ্গ এবং আদালতের রায়ে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। বাতিল হওয়া দলগুলোর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাগপা।

সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফিরে পেলেও নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবেদনের সময়নতুন নিবন্ধননির্বাচন কমিশনরাজনৈতিক দল নিবন্ধন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

`ইরান শান্তি স্থাপন না করলে আরও হামলা’

পরবর্তী

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে পাকিস্তানের সুপারিশ

পরবর্তী

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে পাকিস্তানের সুপারিশ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT