চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে পানির চাপে হঠাৎ ধসে গেল বাঁধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২৫
জনপদ, বগুড়া
A A

বগুড়ার শেরপুরে পানির চাপে ধসে গেছে সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামে কাটাখালী বাঁধ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা পৌনে ছয়টায় এই বাঁধ ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই পানির চাপে ভেঙে পড়ে বাঁধের পাশে থাকা একাধিক গাছ।

স্থানীয় লোকজন জানান, ৫০ থেকে ৫৫ বছর আগে বাঙ্গালী নদীর দক্ষিণ পাশে এই বাঁধটি দেওয়া হয়। বাঁধের এক পাশে ফসলি জমি। বাঁধটি ভেঙে যাওয়ায় চককল্যাণীসহ আশপাশের গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁধের ওপর দিয়ে আশপাশের গ্রামের মানুষ চলাচল করতেন। বাঁধের দক্ষিণ পাশে ফসলি জমি যাতে বৃষ্টির পানিতে জলাবদ্ধ না হয়, এ জন্য মাঝখানে প্লাস্টিকের পাইপ দেওয়া ছিল। চলতি মাসে ভারী বৃষ্টির কারণে ফসলি জমি জলাবদ্ধ হয়ে পড়ে। এই বাঁধের নিচে প্লাস্টিকের পাইপ দিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁধ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে পানির চাপে প্রায় ৫০ ফুট বাঁধ বিলীন হয়ে যায়।

চককল্যাণী গ্রামের বাসিন্দারা বলেন, এই বাঁধের কারণে বাঙ্গালী নদীর দক্ষিণ পাশ কৃষকদের দিয়ে চাষাবাদ করালে অনেক উপকারে আসত। বর্ষায় বাঙ্গালী নদীর পানি জমির ভেতরে প্রবেশ করতে পারত না।

চককল্যাণী গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, পানির চাপে ভেসে গেছে সড়কের পাশে লাগিয়ে রাখা বিভিন্ন ধরনের বড় বড় গাছ। বাঁধের দুই পাড়ে অন্তত পাঁচ বিঘা জমিতে ধস দেখা গেছে। এসব জমিতে চলতি মৌসুমের সবজি চাষ করা ছিল।

Reneta

আবুল কাশেম নামের এক দোকানমালিক বলেন, বাঁধটির পাশেই ছিল তাঁর দোকান। দোকানের কিছু অংশ সরাতে পারলেও নিমেষের মধ্যে দোকানের মাটিসহ ধসে পড়ে। পানির স্রোতে ভেসে যায় দোকানটি।

স্থানীয় কৃষক নজরুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই বাঁধ মেরামতের উদ্যোগ না নিলে এলাকার কৃষকেরা অনেক ক্ষতির মুখে পড়বেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানির চাপে হঠাৎ ধসে গেল বাঁধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT