অর্থনীতি

সেপ্টেম্বরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৬ শতাংশ

সেপ্টেম্বরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৬ শতাংশ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেপ্টেম্বর মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। গত আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। মাসিক হিসাবে এ হার কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করছে।

সোমবার ৬ অক্টোবর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময় অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ, বছরওয়ারি হিসাবে মূল্যস্ফীতির চাপ কিছুটা হ্রাস পেলেও মাসওয়ারি ভিত্তিতে তা আবার বৃদ্ধি পেয়েছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশে, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অপরদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, যা এক মাস আগে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। গত বছরের একই মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৫০ শতাংশ।

বিষয়:পরিসংখ্যান ব্যুরো বিবিএস মূল্যস্ফীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…