জনপদ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, বিপাকে সাধারণ মানুষ

বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটছেন একজন ব্যক্তি, কুয়াশাচ্ছন্ন পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। আজ রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ (২৭ জানুয়ারি) শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আজ অব্যাহত থাকতে পারে। এছাড়াও কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং রংপুর জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

কনকনে শীত ও ঠান্ডা হাওয়ায় দিনমজুর, হতদরিদ্র ও সহায় সম্বলহীন মানুষ সবচেয়ে বিপাকে আছেন রাজশাহীতে। কিছু কিছু সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদান করলেও তা প্রয়োজনের তুলনায় সীমিত। তবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অসহায় বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিষয়:আবহাওয়ার পূর্বাভাস শীত শৈত্যপ্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…