আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ।
সোমবার ২২ জুন রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের প্রাথমিকভাবে মাত্রা ছিল ৪ বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি বাংলাদেশের মোরতুজাবাদের আশেপাশে।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মোরতুজাবাদ থেকে ১৪ কিলোমিটারের মধ্যে বলে জানা যায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে। তবে ক্ষয়ক্ষতির কোনো খোঁজ পাওয়া যায়নি।

