দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৯ম জাতীয় সম্মেলন এবং নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৭৪তম জয়ন্তী। সম্মেলনে গ্রাম থিয়েটারের নতুন কমিটিও ঘোষণা করা হয়। দেশের ঐহিত্যবাহী সংস্কৃতি রক্ষার পাশাপাশি নগরবাসীর সামনে পরিবেশনাগুলো স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন আয়োজকরা।






