স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ এর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ আগামীকাল ১৭ জুলাই সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এ সময় সম্মিলিত সংস্কৃতিক জোট তার প্রতি শ্রদ্ধা জানাবে।
রোববার ১৬ জুলাই সম্মিলিত সাংস্কৃতিক জোট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শহীদ মিনারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন জানানো হবে। এর ব্যবস্থাপনায় থাকবে সম্মিলিত সংস্কৃতিক জোট। এছাড়াও এই সময় জাতির এই বীর সন্তানের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।







