বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও সরকারী পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও সরকারী পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ভাষণ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করবে। এছাড়া অনলাইনেও এটি সম্প্রচার হবে।

বুধবার দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস। ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছাড়াও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ থাকতে পারে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন ইস্যু থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিষয়:প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…