বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক অনুষ্ঠিত, কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে বিভিন্ন সচিব ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন, আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠক করছেন সরকারপ্রধান।

বৈঠকে সারাদেশে প্রশাসনিক কাজগুলো কীভাবে দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায়, সেই সংক্রান্ত পরামর্শ সচিবদের কাছ থেকে শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তার সরকার এসব বিষয়ে কী ভাবছে, সে সংক্রান্ত নির্দেশনা সরাসরি সব সচিবকে দেবেন তিনি।

সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তবে এই বৈঠকের জন্য কোন বিস্তারিত এজেন্ডা থাকছে না।

 

বিষয়:ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…