চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া ও নির্বাচনের সময় নিয়ে যে বার্তা প্রধান উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা নির্বাচনী সময় ও অংশগ্রহণের বার্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, এমন আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।

বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ আভাস দেন।

অধ্যাপক ইউনূস বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার যদি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়, তবে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবো। যদি সংস্কারে দীর্ঘ সময়ের লেগে যায়, তবে আরো কিছু মাস প্রয়োজন হতে পারে।

Banglabid

এছাড়া আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, তাদেরকে (আওয়ামী লীগ) সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা, আমি তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি না, বলেন অধ্যাপক ইউনূস ।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কে নির্বাচনে অংশগ্রহণ করবে।

অন্তর্বতী সরকারের ক্ষমতা গ্রহণের সাত মাস পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেন এখনো স্বাভাবিক হয়নি এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়, যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন, তবে সব ঠিক আছে বলেই মনে হয়।

Reneta

তিনি এ-ও বলেন, এখন যা ঘটছে, তা অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা কিছু নয়।

বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারকে দায়ি করে তিনি বলেন, আমি চাই না এসব ঘটনা ঘটুক। আপনাকে বিবেচনা করতে হবে, আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর নই যে, হঠাৎ আমরা তৈরি করেছি। এটি একটি দেশের ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি, একটি দেশ যা বহু বছর ধরে চলমান।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আভাসডিসেম্বরনির্বাচনপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসমার্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT