চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম দিনেই সিয়ামের চ্যালেঞ্জ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

নতুন বছরের শুরুতেই বাংলা সিনেমা নিয়ে আশার কথা শুনিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রের ভাষা, গল্প ও নির্মাণে নতুনত্ব আনার প্রত্যাশা জানিয়ে তিনি তুলে ধরেছেন নতুন পরিকল্পনার কথা।

সিনেমাকে আরও পরিশীলিত ও দর্শকবান্ধব করে তুলতে কী ভাবছেন এই অভিনেতা, সেই প্রত্যাশা ও ভাবনার কথাই উঠে এসেছে তার নতুন বছরের বার্তায়।

সিয়াম তার ফেসবুকে লিখেছেন, এই বছরটা শুরু হয়েছিল অনেক আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে। ঠিক সেই সময়েই বিনোদনের কাজটা আরও বেশি জরুরি হয়ে ওঠে- মানুষকে একটু হলেও বাস্তবের চাপ থেকে দূরে নিয়ে যাওয়া, কিছুক্ষণ হাসানো, কাঁদানো, কিংবা নতুন একটা জগতে নিয়ে যাওয়া।

ঈদে লক্ষ লক্ষ মানুষ পরিবার নিয়ে সিনেমাহলে এসেছেন ‘জংলি’ দেখতে। আপনারা হেসেছেন, কেঁদেছেন, পরম মমতায় আমাকে জড়িয়ে ধরেছেন। সিনেমাহলে লুকিয়ে লুকিয়ে আমি দেখেছি- বাবা সন্তানকে আগলে ধরে বসে আছেন, মায়ের চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে।

বিশ্বাস করুন, আপনাদের সেই ভালোবাসা দেখে আমারও চোখ ভিজে উঠেছে। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!

আপনারা জনি কিংবা জংলিকে যেমন আপন করে নিয়েছেন, তেমনি আরমান মনসুরকে দেখে বিস্মিত হয়েছেন। অল্প সময়ের একটি চরিত্রকে ঘিরে আপনারা পোস্টার, মিম, ভিডিও ম্যাশআপ, এমনকি বিজিএম বানিয়ে পাঠিয়েছেন, এই ভালোবাসা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।

Reneta

সিয়াম আহমেদ জানান, একজন অভিনেতা হিসেবে সবসময় নিজেকে চ্যালেঞ্জ করাই আমার লক্ষ্য। লক্ষ্য দর্শকদের জন্য ভিন্ন স্বাদের চরিত্র, নতুন গল্প নিয়ে আসা। এই বছর আপনাদের ভালোবাসা আমাকে বুঝিয়েছে, সেই চেষ্টায় আমি কিছুটা হলেও সফল হয়েছি।

সিয়াম বলেন, এবার নতুন চ্যালেঞ্জের পালা। নতুন বছরে আপনাদের জন্য আসছে আরও নতুন কিছু চরিত্র, আরও নতুন গল্প। আমি সিনেমায় অভিনয় করি দর্শকদের জন্যই, দর্শকের ভালো লাগা-মন্দ লাগাই আমার সবচেয়ে বড় অর্জন। তাই নতুন বছরে এমন কিছু চরিত্র, এমন কিছু গল্পই হাতে নিয়েছি যেখানে রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে। আমি তোমাদের স্ক্রিনে আগুন লাগাতে যাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT