বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড)-এর ২০২৬–২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ড. মো. আনোয়ারুল ইসলামকে চেয়ারম্যান এবং এ,কে,এম নুরুল আলম (অপু)-কে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত শুক্রবার ১ মে ঢাকার ধানমন্ডিস্থ উইমেনস ভলান্টারি এসোসিয়েশনের অডিটোরিয়ামে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সভায় বিগত কার্যবিবরণী, অর্থ প্রতিবেদন এবং বাজেট প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন করা হয়।
সাধারণ সভার দ্বিতীয় পর্বে আব্দুল মতিনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন ২০২৬–২৭ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচন পরিচালনা করে। সদস্যদের মনোনয়ন ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো: আনোয়ারুল ইসলাম। ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন হাজেরা রহমান, ড. বিলকিস বেগম ও শশাংক কুমার সিংহ। মহাসচিব হয়েছেন এ,কে,এম নুরুল আলম (অপু), যুগ্ম-মহাসচিব মো. ফজলুল করিম। এছাড়া অর্থসচিব মো: ইলতুতমিশ, সংস্থাপন সচিব মো. মোবাশ্বির আহসান এবং গবেষণা ও উন্নয়ন সচিব খন্দকার আসিফ মাহতাব নির্বাচিত হয়েছেন। প্রকাশনা ও জনসংযোগ সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাবিয়া খোন্দকার। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ড. মো. মনিরুজ্জামান, ড. মো. মোস্তাফিজুর রহমান, এ,কে,এম মফিজুর রহমান, মো: মোসলেম উদ্দীন, মাহমুদুন নাহার, মো: জামাল উদ্দিন ও ফারহানা সুলতানা আইভি।








