অর্থনীতি

আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিবৃতি

বাংলাদেশ ব্যাংকের ভবনের সামনে বাংলাদেশ ব্যাংকের লোগো ও নাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের ভবনের সামনে বাংলাদেশ ব্যাংকের লোগো ও নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের শিল্প-বাণিজ্য গতিশীল করতে বিলাসজাতীয় ও বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্য ছাড়া– সব ধরনের আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যবসায়ীরা সকল ধরনের মূলধনী যন্ত্রপাতি, ভোক্তা পণ্য, মূলধনী কাঁচামাল – ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে কোনো ধরণের নগদ মার্জিন ছাড়া আমদানি করতে পারবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও লেনদেন ক্রমান্বয়ে স্থিতিশীল পর্যায়ে চলে আসায় ব্যবসা ও শিল্প-বাণিজ্যকে গতিশীল করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিবৃতি

কিছু পণ্য আমদানিতে ঋণপত্র খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন জমা দিতে হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়। এসব পণ্য হলো- মোটর কার, ইলেকট্রনিক হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন–সিরিয়াল ফুড অর্থাৎ অ-শস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত (ক্যান) খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস, অ্যালকোহল জাতীয় পানীয় এবং তামাক ও তামাকজাত বা এর বিকল্প পণ্য।

বিষয়:এলসি মার্জিন কেন্দ্রীয় ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…