চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁকা রাজধানীতে স্বাচ্ছন্দ্যে চলছে মানুষ

নুসরাত তওরীন আহমেদনুসরাত তওরীন আহমেদ
৮:৫৯ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, ঢাকা
A A

ঈদুল ফিতর উপলক্ষে চলছে টানা ৯দিন ছুটি। যার ফলে কর্মব্যস্ত রাজধানী ছেড়ে লাখো মানুষ প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরেছেন।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেশ কিছু ব্যস্ত সড়ক ঘুরে দেখা গেছে স্বাচ্ছন্দ্যে চলচল করছে মানুষ। রাজধানীর মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ ঘুরে দেখা গেছে, সড়কগুলো একেবারেই ফাঁকা। চলছে হাতেগোনা কিছু গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি। তবে ব্যাটারি ও প্যাডেলচালিত রিকশা, অটোরিকশা মোটরসাইকেলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শপিংমল, বাজার ও অফিসপাড়া প্রায় ফাঁকা।

মোঃ ফখরুদ্দিন নামে এক সিএনজি চালক বলেন, রাস্তা ফাঁকা থাকলে সিএনজি চালিয়েও আরাম পাওয়া যায়। কিন্তু মানুষ না থাকায় আয় কম।

রোশনি বেগম নামে একজন বলেন, চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয়। সড়কে অন্যান্য সময় এত যানজট থাকে যে, তখন মনে হয় অন্য কোথাও সুযোগ থাকলে চলে যাই। কিন্তু ঈদের ছুটিতে একটু শান্তি মেলে। এমন ঢাকা থাকলে আমাদের মতো কর্মজীবী মানুষের জীবন অনেক সহজ হতো।

সড়ক ফাঁকা থাকায় ট্রাফিক পুলিশদেরও দায়িত্ব পালনেও চাপ কম পোহাতে হচ্ছে। তবে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে।

Reneta

এবার সবমিলিয়ে টানা ৯দিনের লম্বা ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ৬ এপ্রিল খুলবে অফিস-আদালত। মঙ্গলবার ঈদের পরের দিনও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল ফিতরঈদের তৃতীয় দিনফাঁকা রাস্তারাজধানী ঢাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উপলক্ষে এলো নতুন গান ‘ফুটবল ফুটবল’

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT