আন্তর্জাতিক

নদীতে হারিয়ে যাওয়া ক্যামেরা ১৩ বছর পরে অক্ষত উদ্ধার

নদীতে ১৩ বছর পরে অক্ষত অবস্থায় ক্যামেরা উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে ১৩ বছর পরে অক্ষত অবস্থায় ক্যামেরা উদ্ধার, যা একটি নদীর পাড়ে পাওয়া গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৩ বছর আগে কলোরাডো নদীতে হারিয়ে গিয়েছিল ক্যামেরা। কোরাল আমায়ি নামের এক মহিলার হাত থেকে নদীতে পড়ে যায় ক্যামেরাটি। তাই ক্যামেরা ফিরে পাওয়ার ভাবনাও মাথায় আসেনি তার। তবে অবিশ্বাস্য হলেও ১৩ বছর পর হারিয়ে যাওয়া ক্যামেরা ফেরত পেলেন তিনি।

এত বছরে ক্যামেরার শোক ভুলেছিলেন কোরাল। তাতে থাকা ছবিও ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। গত সপ্তাহেই কোরাল জানতে পারেন তার ক্যামেরা খুঁজে পাওয়া গেছে। কলোরাডোর বাসিন্দা স্পেনসার গ্রিনার খুঁজে পেয়েছেন ক্যামেরাটি। স্পেনসার গ্রিনারের মাছ ধরার নেশা। নদীতে জাল ফেলার পর, তার জালে মাছের বদলে ধরা পরে ১৩ বছর আগে স্রোতে ভেসে যাওয়া ক্যামেরাটি।

ক্যামেরাটি হাতে পেয়ে স্পেনসার তার ভিতরের চিপ খুলে দেখেন ক্যামেরার সব ছবি অক্ষত রয়েছে।

স্পেনসার ভাবছিলেন কীভাবে মালিকের হাতে ক্যামেরাটি ফেরত দেওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ক্যামেরার থেকে কিছু ছবি শেয়ার করেন স্পেনসার। জানতে চান, ছবিগুলি কারও পরিচিত কিনা? সৌভাগ্যক্রমে সেই পোস্ট দেখতে পান কোরালের এক বন্ধু। দ্রুত কোরালকে ওই ছবিগুলোতে ট্যাগ করেন সেই বন্ধু।

এরপর কোরাল যোগাযোগ করেন স্পেনসারের সঙ্গে। ক্যামেরাটি ফেরত পেয়ে সোশ্যাল মিডিয়ায় স্পেনসারকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন কোরাল। তিনি জানিয়েছেন, ক্যামেরাটি যে ফেরত পাবেন, সেই আশা ছিল না। ১৩ বছর পর ক্যামেরা আর পুরনো ছবি ফিরে পেয়ে খুশি কোরাল।

বিষয়:ক্যামেরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…