বাংলাদেশ

ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা সদস্যের দাফন সম্পন্ন

সেনা সদস্যের দাফন, ফুলের চাদর ও সেনা পোশাক পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা সদস্যের দাফনের জন্য ফুলের চাদর পেতে থাকা সেনা সদস্য ও উপস্থিত জনতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার র্নিজনের (বিএ-১১৪৫৩) জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বেলা ১২টা ৪০ মিনিটে জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বেলা ১টা ১০ মিনিটে তার মৃতদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে, জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে সন্ধ্যা ৬টায় নিজ বাড়ি জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে যথাযোগ্য মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

বিষয়:জানাজা সেনা সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…